ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪২, ৫ এপ্রিল ২০২১

‘সংক্রমণের হারের ওপর নির্ভর করছে লকডাউনের মেয়াদ’

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে সাতদিনের লকডাউন জারি করেছে সরকার। আর এই লকডাউনের মেয়াদ নির্ভর করছে দেশে সংক্রমণের হারের ওপর। এমনটাই জানালেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম।

সোমবার (৫ এপ্রিল) মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউনের সময় আর বাড়বে কি না এটা এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কি না।

তিনি বলেন, মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। এটি পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া আছে বলেও জানান তিনি।

করোনা ভ্যাকসিন বিষয়ে মহাপরিচালক বলেন, করোনা টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ ততোটা জোরেসোরে আর দেওয়া হবে না। ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে রোববার বেক্সিমকো জানিয়েছে তারা সময় মতো সরবরাহ করতে পারবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়