ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১২, ৫ এপ্রিল ২০২১

দোকান খোলা রেখে বেঁচে থাকার অধিকার চান ব্যবসায়ীরা

দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ

দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। এতে জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট দোকান বা অফিস ছাড়া সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

সরকারের এমন বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। তাদের একটাই চাওয়া দোকান খোলা রেখে তাদের দিতে হবে বেঁচে থাকার অধিকার।

সোমবার সকাল থেকেই রাজধানীর নিউমার্কেট এলাকায় জড়ো হতে থাকেন ব্যবসায়ী ও দোকান মালিকরা। তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার সুযোগ দিতে। কেননা সামনেই রমজান মাস। মার্কেট বন্ধ থাকলে এ সময়ে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন বলে দাবি তাদের।

বিক্ষোভে অংশ নেয়া এক ব্যবসায়ী বলেন, ‘সরকারের লকডাউন-বিধিনিষেধ যতই থাকুক আমাদের দাবি দোকান খোলা থাকুক। আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাঠ চালাতে আমরা আগ্রহী। দোকান বন্ধ থাকলে আমাদের রুটি-রুজিও বন্ধ হয়ে যাবে। ঈদ বড় কথা নয় প্রতিদিন ক্ষুধার জন্য খেতে হবে। সেই বাঁচার জন্য আমরা একটা অধিকার চাই। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা চালাতে চাই।’

একই দিনে দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহীর দোকান ব্যবসায়ী ও দোকান মালিকরা। তারা বলছেন, ‘গত বছর লকডাউনের কারণে তারা পরিবার নিয়ে ঠিকমতো ঈদ করতে পারেনি। লকডাউন চলছে চলুক, আমাদের একটা সময় বেঁধে দিলে ভালো হবে। সেই সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই। ’

উল্লেখ্য, সংক্রমণ মোকাবিলায় দেশে আবারও শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে কার্যকর হওয়া এ ‘লকডাউন’ চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়