নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৫৪, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৫৪, ৫ এপ্রিল ২০২১
বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে নরেন্দ্র মোদির ধন্যবাদ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি এক পত্রের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন নরেন্দ্র মোদি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই পত্রে নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা ও মতবিনিময়ে তিনি আনন্দিত।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ১০ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দুই দিনের অনুষ্ঠানে অংশ নিতে গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে নরেন্দ্র মোদি ঢাকায় এসে পৌঁছান। করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই মোদির প্রথম বিদেশ সফর।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























