ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৪, ৫ এপ্রিল ২০২১

দেশে করোনায় আরও ৫২ মৃত্যু, শনাক্ত ৭ হাজারের বেশি

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ হাজার ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৫২ জন।

সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।  

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯  জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩১৮ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৩৯ টি। দেশে একদিনে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ।

গত একদিনে আরও ২ হাজার ৯৩২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখেছিল বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়