নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:১০, ৫ এপ্রিল ২০২১
৮ এপ্রিল থেকে শুরু করোনা টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ
ফাইল ছবি
আগামী ৮ এপ্রিল থেকে সারাদেশে শুরু হবে করোনার টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ কথা জানান।
মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটা বিষয়ে আলোচনা ছিল, ভ্যাকসিনের অবস্থাটা কি হবে? দ্বিতীয় ডোজ ৮ তারিখ (৮ এপ্রিল) থেকে কি কন্টিনিউ করবে, নাকি করবে না।’
‘এটা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম। আমাদের টিকা আছে।’
ভ্যাকসিনের মজুত কম-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন পর্যন্ত অসুবিধা হবে না।’
গত ২৭ মার্চ টিকার চালান আসার কথা, সেটা আসেনি- এ বিষয়ে সচিব বলেন, ‘আমি কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ দিতে তেমন কোনো সমস্যা হবে না।’
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোজার সময় দ্রব্যমূল্যের দাম নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্যমন্ত্রী মহোদয় মিটিংয়ে ছিলেন। উনাদের প্রস্তুতি আছে, সবকিছু আছে।’
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সেই কার্যক্রম দেশব্যাপী শুরু হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























