নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৮, ৫ এপ্রিল ২০২১
দ্বিতীয় ডোজের জন্য মজুত আছে পর্যাপ্ত টিকা
প্রতীকী ছবি
সারা দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে সরকারের পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে যথাসময়ে দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে।
সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই কর্মসূচি নির্ধারিত সময়েই শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই বৈঠবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বৈঠকে রমজান মাসে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বিচার বিভাগ ও ব্যাংক তাদের নিজেদের সময়সূচি নির্ধারণ করবে।
বর্তমানে আরোপিত বিধি-নিষেধের সঙ্গে রমজানকালীন এই সময়সূচি মিলবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার জন্যে বৃহস্পতিবার বৈঠক করা হবে।
আজ মন্ত্রিপরিষদের বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন-২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় এই আইন ভঙ্গকারীদের শাস্তি হিসেবে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























