নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৭, ৫ এপ্রিল ২০২১
টিকাগ্রহীতার সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ
ফাইল ছবি
সারাদেশে চলমান করোনাভাইরাস টিকা প্রদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়েছে।
সোমবার (৫ এপ্রিল) পর্যন্ত টিকা নিয়েছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন ও নারী ২১ লাখ ৩ হাজার ৭৯৩ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৯ জনের।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলছে।
এ পর্যন্ত টিকা গ্রহণকারী মোট ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৭৫ হাজার ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন, রাজশাহী বিভাগে ছয় লাখ ৩৫ হাজার ৯৭৩ জন, রংপুর বিভাগে পাঁচ লাখ ৬৮ হাজার ৮২১ জন, খুলনা বিভাগে সাত লাখ চার হাজার ২৭০ জন, সিলেট বিভাগের দুই লাখ ৮৮ হাজার ২১০ জন এবং বরিশাল বিভাগে দুই লাখ ৪০ হজার ৩৭২ জন টিকা নিয়েছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























