ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৩২, ৫ এপ্রিল ২০২১

ভুটান-সিকিম সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ফাইল ছবি

ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল ভুটানের পশ্চিমাঞ্চল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। সেই কম্পন অনুভূত হয়েছে বগুড়া, পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সিকিমের পূর্বাঞ্চলে সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের হিসাবে, ভূমিকম্পটি মাত্র পাঁচ মাত্রার ছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়