ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৯, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৭, ৫ এপ্রিল ২০২১

খালেদার প্রেস সচিব সোহেলকে অব্যাহতি

মারুফ কামাল খান

মারুফ কামাল খান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (৫ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনীহা এবং নিষ্ক্রিয়তার কারণে মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দেয়া হয়েছে। আমি এই অব্যাহতিপত্র চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাঠিয়েছি।

এখন কে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করবেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নিজের অব্যাহতির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মারুফ কামাল খান সোহেল নিজেই।

২০০১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মারুফ কামাল খান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। পরে তিনি সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ারও প্রেস সচিব ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়