নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৩, ৬ এপ্রিল ২০২১
পুলিশ সদস্যদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।
আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।
এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























