ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:০৮, ৬ এপ্রিল ২০২১

উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ সরকারের চ্যালেঞ্জ

ফাইল ছবি

ফাইল ছবি

এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই হচ্ছে সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, এই দুইটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) ওবায়দুল কাদের ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

করোনার এই অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালা ভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ সময় ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ে সাহসী কান্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

ওবায়দুল কাদের করোনা মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সবকিছুতে সরকারের ওপর দায় চাপানোর মাধ্যমে বিএনপি তাদের দায়িত্বহীনতা প্রকাশ করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব লঞ্চ ডুবির সাথে প্রাকৃতিক দুর্যোগকেও মিলিয়ে ফেলেছেন। তিনি বলেন, কোনটি সরকারের দায়, কোনটি নয়- সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছে বিএনপি।

সমালোচনা বিএনপিকে এমনই অন্ধ করেছে যে, এখন কালবৈশাখীর মৃত্যুর দায়ও সরকারের ওপর চাপাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনের দিনগুলোতে হয়ত দেখা যাবে বজ্রপাতে নিহতের ঘটনায়ও সরকারকে দায়ী করছে বিএনপি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়