ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০১, ৬ এপ্রিল ২০২১

সকাল-সন্ধ্যা চলবে গণপরিবহন, তবে...

গণপরিবহন

গণপরিবহন

বুধবার (৭ এপ্রিল) থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে গণপরিবহন। তবে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায়।  এছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার বাস।

মঙ্গলবার (৬ এপ্রিল) সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, তবে ওই সব পরিবহন সিটি এরিয়ার বাইরে যেতে পারবে না এবং সিটি এরিয়ার বাইরে থেকে অন্য কোনো পরিবহন ঢুকতে পারবে না। সিটি করপোরেশনের আওতার বাইরে কোনো পরিবহন চলাচল করবে না।

তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কগুলোতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।

ওবায়দুল কাদের জানান, বাসে প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ী জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

মূলত লকডাউনের কারণে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন: করোনায় দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়