নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:১৩, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:১৩, ৬ এপ্রিল ২০২১
আরও ৩ বছর বার্ন ইউনিটের দায়িত্বে থাকবেন ডা. সামন্ত লাল
ডা. সামন্ত লাল সেন
দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য আরও ৩ বছরের জন্য সমন্বয়ক থাকছেন ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
ডা. সামন্ত লাল ২০১৫ সালের ৩ এপ্রিল থেকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন।
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
ডা. সামন্ত লাল সেন একজন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























