নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৪, ৬ এপ্রিল ২০২১
মামুনুলসহ হেফাজতের ১৭ নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ
ফাইল ছবি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদসহ সারা দেশে হামলা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৭ মে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত মামলার এজাহার গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।
এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার এজাহার, এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) এসে পৌঁছালে বিচারক তা ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন। এরপরে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারক।
- [আরও পড়ুন: বায়তুল মোকাররমে সংঘর্ষ: মামুনুলসহ আসামি ২-৩ হাজার]
- [আরও পড়ুন: অভিযোগ প্রমাণিত হলেই গ্রেফতার করা হবে মামুনুলকে: পুলিশ]
মামলার অপর আসামিরা হলেন- হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির, নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, নায়েবে আমির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান, লালবাগের মাওলনা হাবিবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মাসুদুল করিম, মুফতি মনির হোসেন কাসেমী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের, মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব।
জানা গেছে, মামলার বাদী আরিফ-উজ-জামান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গতকাল সোমবার দিবাগত রাতে মামলাটি করেছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























