ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১১, ৬ এপ্রিল ২০২১

কওমিসহ সব মাদরাসা বন্ধ রাখার নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

এতিমখানা ছাড়া কওমি মাদরাসাসহ দেশের সব ধরনের মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনার সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে দেশে লকডাউন বহাল রয়েছে।

ইতিপূর্বে সরকার আগামী ২২ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

নির্দেশনায় আরও বলা হয়, এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কওমি মাদরাসাসহ (এতিমখানা ব্যতীত) আবাসিক-অনাবাসিক সব মাদরাসা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হলো। এটি দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়