নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:২০, ৭ এপ্রিল ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় ৪৫ মামলায় আসামি ৩০ হাজার
শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার ম্যুরালটিতে তিন দিনের মধ্যে দুইবার আগুন দিয়ে ভাঙচুর করা হয়
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মঙ্গলবার পর্যন্ত ৪৫টি মামলা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানাতেই হয়েছে ৪০টি। এ ছাড়া আশুগঞ্জ ও সরাইল থানায় দুটি করে এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সদর থানায় ছয়টি মামলা করা হয়। ৪৫ মামলায় ৩০ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মাত্র ৩২ জনকে। তবে তাদের মধ্যে হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী নেই।
পুলিশ জানায়, তাণ্ডবের সময়কার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় করা ৪৫ মামলার মধ্যে ছয়টিতে ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩৯ মামলায় সবাই 'অজ্ঞাতনামা দুষ্কৃতকারী'।
কোনো কোনো মামলায় 'অজ্ঞাতনামা কওমি মাদ্রাসাছাত্র-শিক্ষক এবং তাদের অনুসারী দুষ্কৃতকারীদের' কথা উল্লেখ করা হয়েছে। তবে কোনো মামলাতেই হেফাজতের কোনো নেতাকর্মীর নাম নেই।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























