ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:১১, ৭ এপ্রিল ২০২১

করোনা ভ্যাকসিন: দ্বিতীয় ডোজ যখন যেভাবে দেবেন

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হবে বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে। দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাও দেয়া হবে। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নির্দেশনাগুলো হলো-

প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে আট সপ্তাহ পর মোবাইলে এসএমএস পেলে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে।

কোনো কারণে মোবাইলে এসএমএস না পেলে আট সপ্তাহ পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে। 

দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID card নিয়ে আসতে হবে।

যারা ২৭ থেকে ২৮শে জানুয়ারি ও ৭ থেকে ৮ই ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তার কোনো এসএমএস না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে টিকার কার্ডসহ ৮ই এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

প্রথম ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে। তাই প্রথম ডোজ টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করুন, আপনার নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিন।

রোজা রেখে ভ্যাকসিন নেয়া যাবে।

কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাকসিন নেয়া যাবে না।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সেই কার্যক্রম দেশব্যাপী শুরু হয়।

টিকা নিতে আগ্রহী সবাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে পারবেন।

সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়