নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৮, ৭ এপ্রিল ২০২১
জনসমাগম নয়, ভার্চুয়ালি উদযাপন করতে হবে এবারের নববর্ষ
পহেলা বৈশাখ উদযাপন। ফাইল ছবি
দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে। এমন অবস্থায় বাংলা নববর্ষ পালনের জন্য কোনোভাবেই জনসমাগম করা যাবে না। এর পরিবর্তে এবার ভার্চুয়ালি নববর্ষ উদযাপন করতে হবে।
বুধবার (৭ এপ্রিল) এমন নির্দেশনার চিঠি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ-১৪২৮ উদযাপন-সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।
নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা। গত বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না বলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানা গেছে। করোনা পরিস্থিতির জন্য গতবারও ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা হয়নি।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে চলছে সাতদিনের লকডাউন। একইসঙ্গে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। যা সবাইকে মেনে চলার জন্য আহবান জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























