নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫১, ৮ এপ্রিল ২০২১
দ্বিতীয় ডোজ নেয়ার পর মিলবে ‘ভ্যাকসিন সার্টিফিকেট’
সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা
করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর মিলবে ‘ভ্যাকসিন সার্টিফিকেট’। বৃহস্পতিবার সাংবাদিকদের এমনটাঈ জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর ‘ভ্যাকসিন সার্টিফিকেট’ অটোমেটিক জেনারেটেড (স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত) হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শুরুতে ভ্যাকসিন নিতে নিবন্ধনে সমস্যা দেখা দিলেও তা পরে কেটে যায়। হয়তো তথ্য দেয়ায় কিছুটা সমস্যা হয়েছে। প্রথম ডোজ নিতে প্রায় ৬৯ লাখ নিবন্ধন হয়েছে। আর প্রায় ৫২ লাখ ভ্যাকসিন দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। প্রায় এক ঘণ্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিমন্ত্রী বলেন, অনেক ধরনের অপপ্রচার ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, টিকার বিরুদ্ধে। আজ দেশের জনগণ কিন্তু এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা টিকা গ্রহণ করেছে। যার কারণে আমরা করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ আজ গ্রহণ করতে পারলাম।
জুনাইদ আহমেদ পলক বলেন, টিকা গ্রহণ করার সঙ্গে আমরা যেন স্বাস্থ্যসুরক্ষা মেনে চলি। নিজেদের নিরাপদ রাখি, পরিবারকে নিরাপদ রাখি এবং দেশকে নিরাপদ রাখার জন্য সবাই সহযোগিতা করি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























