নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:১৮, ৮ এপ্রিল ২০২১
দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিল সরকার
ফাইল ছবি
আগামীকাল শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মেনে চললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই সঙ্গে কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। একই সাথে দেয়া হয় কঠোর বিধিনিষেধও। সেই অনুযায়ী শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা ছিল।
কিন্তু এর প্রতিবাদ জানান দেশের বিভিন্ন জায়গার দোকান মালিক এবং ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত এলো।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























