ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৪৬, ৮ এপ্রিল ২০২১

সস্ত্রীক করোনায় আক্রান্ত বর্ষীয়ান রাজনীতিক বদরুদ্দীন উমর

বদরুদ্দীন উমর ও

বদরুদ্দীন উমর ও

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুজনের কভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে।

উমর দম্পতির ছবি পোস্ট করে একই তথ্য জানানো হয়েছে মুক্তি কাউন্সিলের ফেসবুক পেজে।

দুপুরে সংক্ষিপ্ত এক বার্তায় বলা হয়, কমরেড বদরুদ্দীন উমর ও সুরাইয়া হানমের কভিড-১৯ টেস্ট রেজাল্ট আজ (৮ এপ্রিল ২০২১) এসেছে। দুজনেরই কোভিড-১৯ পজিটিভ।

এরপর জানানো হয়, বাড়িতেই বদরুদ্দীন উমর ও সুরাইয়া হানমের চিকিৎসা শুরু হয়েছে।

তবে বয়স বিবেচনায় দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার চেষ্টা চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়