ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৪৩, ৮ এপ্রিল ২০২১

করোনাভাইরাস

দেশে শনাক্তের ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ধরণ

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এসব শনাক্ত রোগীদের মধ্যে দক্ষিণ আফ্রিকান করোনার ধরনের মিল পাওয়া গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ‘ভ্যারিয়ান্ট’।

আইসিডিডিআর,বি নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য অধিদফতর এবং আইইডিসিআরের সঙ্গে মিলে করোনাভাইরাসের বিভিন্ন ধরনের ওপর নজরদারি শুরু করে আইসিডিডিআর,বি।

১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ হাজার ৭৫১টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। 

এতে বলা হয়, ৬ই জানুয়ারি প্রথম ইউকে (যুক্তরাজ্য) ধরন শনাক্ত হয় এবং মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ধরনটি বাংলাদেশে বৃদ্ধি পায়।

কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে দেখা যায় যে, অন্য যে সব ধরন পাওয়া গিয়েছে বাংলাদেশে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে।

আইসিডিডিআর,বি বলছে, দক্ষিণ আফ্রিকা ধরনের আবির্ভাব বাংলাদেশে ভাইরাসের প্রসারের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনে।

মার্চের চতুর্থ সপ্তাহেই দেখা যায়, দেশে শনাক্ত করোনাভাইরাসগুলোর মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ধরন।

করোনা ভাইরাসের নানা ধরনের মধ্যে ইউকে ধরন, দক্ষিণ আফ্রিকা ধরন এবং ব্রাজিলিয়ান ধরনই সারাবিশ্বে ছড়িয়েছে সবচেয়ে বেশি।

আইসিডিডিআর,বি বলছে, এ তিনটি ধরনের সংক্রমণের হার বেশি এবং এদের জিনগত পরিবর্তনও ঘটে বেশি। ফলে এখন ভ্যাকসিনের কার্যকারিতা এবং রোগী ব্যবস্থাপনার দিকটি নতুন করে ভাবতে হবে।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়