নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৯, ৮ এপ্রিল ২০২১
বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ টিকা উপহার দিলেন এম এম নারাভানে
করোনা টিকা হস্তান্তর
বাংলাদেশ সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারাভানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের হাতে এক লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তুলে দিয়েছেন। বন্ধুত্ব ও সম্প্রীতির শুভেচ্ছা উপহার হিসেবে এই টিকাগুলো দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরে সৌজন্য সাক্ষাতের পর তিনি টিকা হস্তান্তর করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়া দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পারিক প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
করোনা মোকাবেলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাপ্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।
এর আগে দুপুরে জেনারেল নারাভানে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপন করেন।
জেনারেল নারাভানে এর নেতৃত্বে ০৩ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সকালে ঢাকা আসেন। ভারতের সেনাবাহিনী প্রধান ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘আর্মি চিফস কনক্লেভ’ এ অংশগ্রহণ করবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























