নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০৬, ৯ এপ্রিল ২০২১
প্রতারণা: `প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী` পরিচয় দেওয়া ব্যবসায়ী গ্রেফতার
আইয়ুব আলী ও তার সহযোগী
আইয়ুব আলী নামের ক্ষুদ্র ব্যবসায়ী। পড়াশোনায় বেশিদূর না, মাধ্যমিকই পার হননি। তবে প্রতারণার জগতে রাখেন অনেক বুদ্ধি। মোটা অংকের বেতন দিয়ে রেখেছেন একজন ব্যক্তিগত সহকারীও। কথায় কথায় পুলিশ প্রশাসনকে হুমকি দিতেন।
এতোদিন ধরে সফলভাবেই তার কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন, তবে প্রবাদ আছে ‘চোরের দশদিন গৃহস্তের একদিন’। তাকে ধরা পড়তে হয়েছে গোয়েন্দাদের জালে। সাথে ছিলেন তার সেই সহকারীও।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।
তিনি বলেন, ‘নিয়োগের কথা বলে, বদলির কথা বলে, রাজউক এবং গৃহায়নের দপ্তরের ফাইল ছাড়িয়ে দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। আসলে তারা কেউই প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো ধরনের কর্মকর্তা বা কর্মচারী নয়। তারা অশিক্ষিত দালাল, প্রতারক। মূলত বিভিন্ন নাম ব্যবহার করে তারা প্রতারণা করে আসছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দেশে বিভিন্ন শিক্ষিত-অশিক্ষিত মানুষেরা প্রতারণাকে একটা শিল্পে রূপান্তর করেছে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও অন্যায়ভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার জন্য, অন্যাভাবে জায়গা বা ফ্ল্যাট দখলের জন্য, বদলির জন্য এসব দালালের দ্বারস্থ হই। আর দালালেরাও সেই সুযোগটা নেয়। কখনো সফল হয়, আবার কখনো মানুষের সঙ্গে কাজ করে দেয়ার নামে ঘোরায়।’
নিয়োগ, বদলি, ভর্তি বাণিজ্যসহ নানা ধরনের তদবিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রটোকল অফিসারের ভুয়া সিল-স্বাক্ষর ব্যবহার করতেন আইয়ুব আলী। মাঝে মাঝে নিজেকে ওই প্রটোকল অফিসারের ছেলে হিসেবেও পরিচয় দিতেন।
এমনকি নিজে আড়ালে থেকে সহকারীকে পাঠাতেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে। এরপর ফোনে বিভিন্ন পরিচয় দিয়ে কাজ ভাগিয়ে নিতেন। তার এমন প্রতারণার জাল থেকে বাদ যায়নি রাজউকের বড় কর্তারাও।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























