ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১২, ৯ এপ্রিল ২০২১

১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ হতে পারে

লকডাউন। ফাইল ছবি

লকডাউন। ফাইল ছবি

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তাই আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা।’

ওবায়দুল কাদের বলেন, ‘এমন অবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করা হচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার বিসিএস প্রশাসনের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সামনে কঠোর কর্মসূচি আসতে পারে এমন ইঙ্গিত দেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়