নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ৯ এপ্রিল ২০২১
ডি-৮ এর সভাপতির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী দুই বছরের জন্য উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনে সংস্থার সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়ও শেখ হাসিনা সভাপতিত্ব করেছিলেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) জোটের বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান সভাপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দায়িত্ব তুলে দেন।
শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই সংগঠনের জন্য তার সবসময়ই একটি বিশেষ দুর্বলতা রয়েছে। ১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠার সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।
উল্লেখ্য, উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়।
ডি-৮-এর সব রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীরা, ডি-৮ মহাসচিব প্রতিনিধিরা ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন।
আইনিউজ/এসডপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























