আবহাওয়া ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০২, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০২, ৯ এপ্রিল ২০২১
দুই অঞ্চলসহ ৬ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস
ফাইল ছবি
দেশের দুই অঞ্চলসহ ৬ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রামের রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনের আবহাওয়া প্রায় একই ধরনের থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























