নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২০, ৯ এপ্রিল ২০২১
প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এক বার্তায় ডিউক অব এডিনবরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়য়। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই বেদনার সঙ্গে রানী তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানীর অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি’।
আরও পড়ুন: রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন
জানা গেছে, অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি।
১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























