ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩৪, ১০ এপ্রিল ২০২১

করোনায় প্রাণ হারালেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি ২৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। গত ২৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষ ২০১৯ সালের ২২ মে মহাপরিচালক হিসেবে পরিবেশ অধিদফতরে যোগদান করেন ড. এ কে এম রফিক আহাম্মেদ। তিনি ১০ম বিসিএস ফোরামের সদস্য এবং প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব ছিলেন।

এর আগে তিনি দুবাইয়ের বাংলাদেশের কনসুলেট জেনারেলের বাণিজ্যিক পরামর্শদাতা হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কিত দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করেছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়