ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:১৪, ১০ এপ্রিল ২০২১

১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

বইমেলা

বইমেলা

দেশে করোনা পরিস্থিতি অবনতির কারণে নির্ধারিত সময়ের দু-দিন আগে ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা।

শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

১৯৫২ এর ভাষা আন্দোলনের স্মরণে প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে। সে হিসেবে ১৮ মার্চ শুরু হওয়া মেলা শেষ হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখে। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী দুইদিন আগে ১২ এপ্রিল মেলা শেষ হচ্ছে।

এবার শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়।

পরে ৫ এপ্রিল থেকে সাতদিনের বিধি-নিষেধ আরোপ করা হলেও বইমেলা বন্ধ করা হয়নি। এই পরিস্থিতিতেও প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একুশে বইমেলা চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়