ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৩৬, ১০ এপ্রিল ২০২১

দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১০ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী তিনদিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে (৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস)। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে (১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়