ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৩১, ১০ এপ্রিল ২০২১

দেশে করোনায় রেকর্ড ৭৭ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৭৭ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৫ হাজার ৩৪৩ জনকে।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১ জনে।  

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৭৭ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। আর এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ।

একদিনে আরও ৩ হাজার ৮৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়