ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৫৪, ১০ এপ্রিল ২০২১

ক্ষেতের ধান খাওয়ায় বাসায় আগুন, পুড়ে মরল ৩৩টি বাবুই পাখি

৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির পাষণ্ড এক কৃষক। শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।  

এলাকাবাসী জানিয়েছেন, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। আগুনে পুড়ে ৩৩ টি বাবুই ছানা মারা যায়।  

তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত। 

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল  আমরা খোঁজ নিয়ে দেখব এবং সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেব। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়