ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ২১:০৭, ১০ এপ্রিল ২০২১

করোনার সর্বাধিক সংক্রমণ হচ্ছে রাজধানীর যে দুই এলাকায়

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। রাজধানীর দুই থানা এলাকায় করোনার সর্বাধিক সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার আইইডিসিআর জানিয়েছে, মিরপুরের রূপনগর এবং মোহাম্মদপুরের আদাবর থানায় করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়াচ্ছে। রূপনগরে শনাক্তের হার ৪৬ শতাংশ এবং আদাবরে ৪৪ শতাংশ।

এই দুই এলাকা ছাড়াও আরো ১৭টি থানা এলাকার করোনা শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে বলে জানিয়েছে আইইডিসিআর। এছাড়া ২৩টি থানায় ২০ শতাংশের ওপরে এবং ৭টি থানায় ১১ শতাংশের ওপরে শনাক্তের হার আছে।

২৩টি থানার মধ্যে ১১ থেকে ২০ শতাংশের মধ্যে আছে তেজগাঁও, উত্তরা পশ্চিম থানা, ভাষানটেক, গুলশান, ক্যান্টনমেন্ট, তেজগাঁও শিল্পাঞ্চল এবং বিমানবন্দর থানা এলাকা।

২১ থেকে ৩০ শতাংশের মধ্যে আছে শাহবাগ, বংশাল, লালবাগ, শাহজাহানপুর, রমনা, কামরাঙ্গিরচর, শ্যামপুর, বাড্ডা, বনানী, উত্তরখান, শেরে বাংলা নগর, সূত্রাপুর, যাত্রাবাড়ী, পল্লবী, কাফরুল, ডেমরা, ওয়ারী, ভাটারা, দক্ষিণ খান, খিলক্ষেত, কদমতলি, উত্তরা পূর্ব থানা, পল্টন থানা এলাকা।

আর ৩০ শতাংশের ওপরে আছে রূপনগর, আদাবর, শাহ আলী, রামপুরা, তুরাগ, মিরপুর, কলাবাগান, মোহাম্মদপুর, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, চকবাজার, সবুজবাগ, মতিঝিল, দারুসসালাম, খিলগাঁও থানা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়