নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৪, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১৪, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১৪, ১১ এপ্রিল ২০২১
১২-১৩ এপ্রিলও চলমান থাকবে লকডাউন: সেতুমন্ত্রী
ফাইল ছবি
চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না, চলবে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
চলমান লকডাউনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত।’
করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত প্রথম ধাপের চলমান লকডাউনের মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। গত ৫ এপ্রিল থেকে এই লকডাউন চলছে। এদিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























