ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫১, ১১ এপ্রিল ২০২১

হঠাৎ করেই জরুরি বৈঠকে হেফাজত

চট্টগ্রামের হাটহাজারীতে জরুরি বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ। সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিবকে ঘিরে নারী কেলেঙ্কারিসহ দলটির বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিতেই তাদের এ বৈঠক বলে জানা গেছে।

রোববার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

যদিও আজকের বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

তবে হেফাজতের এক শীর্ষ নেতা নিজের নাম পরিচায় গোপন রাখার শর্তে গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হেফাজতের অনেক বিষয় এই বৈঠকে আলোচনা হবে। আগামী দিনের অনেক কর্মসূচিও আসতে পারে।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের একজন শীর্ষ নেতাকে নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। শীর্ষ নেতৃবৃন্দ এই বিষয়ে চিন্তিত। এখানেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়