নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৩, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৩, ১১ এপ্রিল ২০২১
ফায়ার সার্ভিসের নম্বর পরিবর্তন
ফাইল ছবি
পরিবর্তন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর। বর্তমান ৯৫৫৫৫৫৫ নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫ চূড়ান্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, রোববার বেলা ১১টা থেকে নতুন নম্বর চালু হয়েছে। নতুন নম্বর চালু হওয়ায় পুরোনো নম্বরে আর ফোন করার সুযোগ থাকবে না।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর হচ্ছে ০২-২২৩৩৫৫৫৫৫। এখন থেকে জরুরি প্রয়োজনে নতুন নম্বরে যোগাযোগ করতে হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যেকোনো ল্যান্ডফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এই ফোন নম্বরের সাহায্যে একইসঙ্গে ১০ জন সেবাগ্রহীতা কল করার সুযোগ পাবেন।

আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























