ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২৭, ১১ এপ্রিল ২০২১

নিষিদ্ধ জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল রিমান্ডে

রেজাউল হক

রেজাউল হক

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম এই আদেশ দেন।

এদিন রেজাউল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল হককে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। গ্রেফতার রেজা তানভির মাহমুদ ওরফে শিহাব ওরফে আহনাফ নামেও পরিচিত। 

এরপর রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।

জঙ্গি সংগঠনটির দাওয়াহ ও বায়তুলমাল বিভাগেরর প্রধান ছিল রেজাউল। জেএমবি’র শীর্ষস্থানীয় নেতার নির্দেশনা অনুযায়ী, সারাদেশে জিএমবি কার্যক্রম পরিচালিত করতো সে।

এরআগে ২০০৫ সালে সিরিজ বোমা হামলায় সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর ২০১৭ সালে জামিন হয় তার। সিটিটিসি’র দেওয়া তথ্যানুযায়ী, রেজাউল সংগঠনটির একমাত্র শুরা সদস্য।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়