নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৯, ১১ এপ্রিল ২০২১
সরকারি চিনির দাম বাড়ল কেজিতে ৩ টাকা
চিনি
রমজান মাসের আগে চিনির দাম কেজিপ্রতি তিন টাকা বাড়িয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
তাই এখন থেকে এক কেজি চিনির দাম পড়বে ৬৮ টাকা, যা আগে ছিল ৬৫ টাকা। পাশাপাশি মিল এলাকায় খোলা চিনি কেজিপ্রতি ৬০ থেকে বাড়িয়ে ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১১ এপ্রিল) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মাননিয়ন্ত্রণে বিএসএফআইসির চিনি বিক্রয় কার্যক্রম সম্পর্কে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল চিনির দাম প্রতিকেজি তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে বিএসএফআইসি।
দেশে চিনির বার্ষিক চাহিদা ১৮ লাখ টন। এর তিন লাখ টনই লাগে রমজান মাসে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রতিবছর রমজানকে সামনে রেখে নানা অজুহাতে চিনির দাম বাড়িয়ে দেন। এমন পরিস্থিতিতে সরকারি চিনির দাম বৃদ্ধিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























