ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:২৮, ১১ এপ্রিল ২০২১

কঠোর লকডাউন: খোলা থাকবে শিল্প-কারখানা

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। এমন অবস্থায় আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সময় দেশের সবধরনের অফিস বন্ধ থাকলেও শিল্প-কারখানা চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (১১ এপ্রিল) পোশাক ও বস্ত্রশিল্প মালিকদের সঙ্গে এক সভায় শিল্প-কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাশেষে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন হলেও শিল্প কারখানা চলবে। মন্ত্রিপরিষদ সচিব আমাদের নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, লকডাউনে শিল্প কারখানা ছাড়া সব বন্ধ থাকবে। মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ব্যাংক বন্ধ থাকতে পারে। তাতে আমদানি-রফতানিতে সমস্যা হবে। এ বিষয়েও পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

আগামী ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে লকডাউনেও রফতানিমুখী শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত আছে।

এমন অবস্থায় পোশাকশিল্প মালিকদের দাবি তুলে, কারখানা বন্ধ করলে ক্রয়াদেশ হারাবে বাংলাদেশ, বাজার হাতছাড়া হবে তাদের। এ কারণে সম্পূর্ণ লকডাউনেও খোলা থাকবে শিল্পকারখানা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়