নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২৯, ১১ এপ্রিল ২০২১
লকডাউনের মেয়াদ বাড়ল ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত
লকডাউন
করোনা প্রতিরোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়িয়েছে সরকার। রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যাতে বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে চলমান সরকারি বিধিনিষেধ আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
গত ৪ এপ্রিল থেকে করোনা প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ১১টি নির্দেশনা দেয় সরকার।
করোনার সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনে জরুরি সেবা ছাড়া দেশের সবধরনের অফিস বন্ধ থাকবে। তবে শিল্প-কলকারাখানা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে জরুরি সেবা ছাড়া সবধরনের অফিস, কল-কারখানা, যানবাহনসহ সবকিছু বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে কঠোরভাবে কার্যকর করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সময় মানুষকে কোনোভাবেই ঘরের বাইরে আসতে দেয়া হবে না।
এদিকে দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে রেকর্ড ৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৫ হাজার ৮১৯ জনকে। এছাড়া একদিনে আরও ৪ হাজার ২১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















