নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২৪, ১১ এপ্রিল ২০২১
১৪ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ফ্লাইট চলাচল বন্ধ
বিমান। ফাইল ছবি
করোনাভাইরাসের প্রকোপে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাবে বাংলাদেশ। এই সাতদিনের লকডাউনে যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার (১১ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ১৪ তারিখ থেকে সাতদিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে। তবে লকডাউনের সময়ে অনুমতি নিয়ে কার্গো বিমান, স্পেশাল/চাটার্ড ফ্লাইট চলাচল করতে পারবে।
এদিকে, ৫ এপ্রিল থেকে চলমান লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ।
এর আগে গত ৪ এপ্রিল থেকে করোনা প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ১১টি নির্দেশনা দেয় সরকার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















