ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৪৭, ১২ এপ্রিল ২০২১

লকডাউনে বন্ধ থাকবে সব রিকশাও

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের পাশাপাশি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। লকডাউনের এই সময়ে বন্ধ থাকবে রিকশাও।

কয়েকদিন আগে থেকেই এই লকডাউন 'কঠোরভাবে' হবে বলে জানাচ্ছে সরকার। একইসাথে পুলিশবাহিনীও জানাচ্ছে তারা লকডাউনে থাকবে 'হার্ডলাইনে'। এ অবস্থায় রাজধানীতে ১২ লাখ রিকশা চলবে কী না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রজ্ঞাপন অনুযায়ী রিকশাও চলবে না।

প্রজ্ঞাপনের তৃতীয় নম্বর কলামে বলা হয়েছে, সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন সব ধরনের পরিবহনের মধ্যে রিকশাও পড়ে। সে অনুযায়ী রিকশাও বন্ধ থাকবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।

উল্লেখ্য, দেশব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একইসাথে বাড়ছে আক্রান্ত হয়ে মৃত্যুর হারও। এই অবস্তায় বিশেষজ্ঞরা বলেছিলেন কঠোর লকডাউনের জন্য। তাতে সংক্রমণের হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। 

এমন অবস্থায় আগামী ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। কঠোর অবস্থানে থাকবে পুলিশ প্রশাসনও। 

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সোমবার (১২ এপ্রিল) এ বিষয়ে আদেশ জারি করা হয়। এতে সরকারি-বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়