ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪২, ১৩ এপ্রিল ২০২১

লাইফ সাপোর্টে আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মো. মাহিন জানান, আব্দুল মতিন খসরুকে আজ বেলা সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এর আগে গত ৩১ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে আনা হয়েছিল। কিন্তু পরে আবার অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

জানা গেছে, আইসিইউতে নেয়ার পর আবদুল মতিনের করোনা পরীক্ষা করা। পরে ১ এপ্রিল ফল নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন।

গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আব্দুল মতিন খসরু। ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি।

আব্দুল মতিন খসরু আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন আইসিইউতে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়