ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

প্রকাশিত: ০৪:০৯, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:০৯, ২ সেপ্টেম্বর ২০১৯

মহেশখালীতে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে।

সোমবার ভোরে র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী এসপি মো. মাশকুর রহমান জানান, ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি। ঘটনাস্থল থেকে জলদস্যু রানার গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়