নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৫৯, ১৪ এপ্রিল ২০২১
প্রথম দিনে ৩০ হাজার জন পেলেন লকডাউনের মুভমেন্ট পাস
ফাইল ছবি
দেশব্যাপী লাফিয়ে লাফিয়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন অবস্থায় সংক্রমণের হার কমাতে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কঠোর এই লকডাউনে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, যানবাহন।
তবে এই লকডাউনে জরুরী দরকারে নির্বিঘ্নে বাইরে চলাচল করতে পারবেন বিশেষ এক ধরনের কার্ডধারীরা। এটাকে বলা হচ্ছে ‘মুভমেন্ট পাস’। লকডাউনে জরুরী সেবাদান, কাজ, অফিশিয়ালের জন্য আবেদন করলে পাওয়া যাবে এই মুভমেন্ট পাস।
সর্বশেষ, মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশের একটি সূত্র এ তথ্য জানায়, প্রথম দিনে ৩০ হাজার আবেদনকারীকে এ পাস দেওয়া হলো।
এদিকে ‘মুভমেন্ট পাস’র আবেদনকারী বাড়ার কারণে ওয়েবসাইটির (https://movementpass.police.gov.bd) সার্ভার ডাউন দেখাচ্ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছের আবেদনকারীরা।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।
মুভমেন্ট পাস নামের অ্যাপটি উদ্বোধনের প্রথম দিনের প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে পুলিশ সদর দফতর জানিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- সংশ্লিষ্ট নিউজ: সাংবাদিকদের লাগবে না মুভমেন্ট পাস
- সংশ্লিষ্ট নিউজ: লকডাউনে নির্বিঘ্নে চলাচল করতে লাগবে ‘মুভমেন্ট পাস’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















