ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪২, ১৪ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন

আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরু মারা গেছেন।

বুধবার (১৪ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

আইসিইউতে নেয়ার পর আবদুল মতিনের করোনা পরীক্ষা করা। পরে ১ এপ্রিল ফল নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ বিকেলে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ১২ মার্চ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আব্দুল মতিন খসরু। ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়