নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৪, ১৪ এপ্রিল ২০২১
করোনা নেগেটিভ হওয়ার চার সপ্তাহ পর নেয়া যাবে টিকা
করোনাভাইরাসের টিকা
করোনা আক্রান্ত ছিলেন এমন কোনো ব্যক্তির পরীক্ষায় নেগেটিভ আসলে চার সপ্তাহ পর টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনাবিষয়ক এক ভিডিও কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
মীরজাদি সেব্রিনা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্ত ছিলেন এমন ব্যক্তির যেন অতিরিক্ত মাত্রায় পার্শ্বপ্রতিক্রিয়া না হয় সেজন্য ২৮ দিন পর টিকা গ্রহণ করতে হবে। প্রথম বা দ্বিতীয় উভয় ডোজ নেয়ার আগে একই নিয়ম প্রযোজ্য হবে।’
তিনি আরও বলেন, লকডাউন চলাকালে টিকা কার্ড সঙ্গে নিয়ে ব্যক্তিগত যানবাহনসহ অন্যান্য যানবাহন (রিকশা, ভ্যান) নিয়ে টিকাকেন্দ্রে যেতে পারবেন। পরিকল্পনা মাফিক টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। টিকা সবাই পাবেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
মীরজাদী সেব্রিনা বলেন, রোজায় টিকা নেওয়া যাবে কি না, এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। তারা জানিয়েছে, রোজার মধ্যে টিকা নিতে কোনো বাধা নেই। সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশেও টিকা কার্যক্রম চলছে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















