নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৩৩, ১৫ এপ্রিল ২০২১
দুইদিনে আড়াই লাখ মুভমেন্ট পাস ইস্যু
সারাদেশে আট দিনের জন্য কঠোর লকডাউন। জরুরী সেবা ছাড়া চলছে না কোনও গাড়ি। রাস্তায় পুলিশের চেকপোস্ট। সতর্ক অবস্থানে পুলিশ।
তবে লকডাউনের এই অবস্থায় একান্তই জরুরি দরকারে আপনি নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাগবে একটি 'মুভমেন্ট পাস'। এটি দেখালে পুলিশ আপনার চলাচলে বাধাদান করবে না।
গত দুইদিনে ২ লাখ ৫০ হাজার মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের দেওয়া তথ্যে জানানো হয়, মঙ্গলবার সকাল ১১টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি।
এ পর্যন্ত অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ ১০ হাজার জন। যাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
মোট ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দিতে একটি বিশেষ অ্যাপ চালু করেছে পুলিশ।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।
মুভমেন্ট পাস নামের অ্যাপটি উদ্বোধনের প্রথম দিনের প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে পুলিশ সদর দফতর জানিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- সংশ্লিষ্ট নিউজ: লকডাউনের সাতদিন যা করা যাবে, যা করা যাবে না
- সংশ্লিষ্ট নিউজ: লকডাউনে নির্বিঘ্নে চলাচল করতে লাগবে ‘মুভমেন্ট পাস’
- সংশ্লিষ্ট নিউজ: মুভমেন্ট পাসের জন্য যেভাবে আবেদন করবেন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















