নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৩, ১৫ এপ্রিল ২০২১
করোনায় ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়েরের মৃত্যু
আবুল খায়ের মো. মারুফ হাসান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসান। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ছয়টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে আবুল খায়ের স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল উপসচিব আবুল খায়ের বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
উপসচিব আবুল খায়েরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
করোনায় আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান মারা গেছেন
করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















